National
আড়াই মাস পর ২৬ ভরি সোনা, ২৫ লাখ টাকাসহ আটজন গ্রেপ্তার
চুরির প্রায় চার মাস আগে রাজশাহীর সাহেববাজার এলাকায় আসা-যাওয়া শুরু করে একটি চক্র। কখনো ব্যবসায়ী, কখনো ক্রেতা সেজে বিভিন্ন হোটেলে অবস্থান করে তারা নজরদারি করে ‘কারুশ্রী জুয়েলার্স’ ও আশপাশের এলাকা। ঠিক করে নেয় দোকানে ঢোকা ও
লেখক নিজস্ব প্রতিবেদক185K বার পড়া
চুরির প্রায় চার মাস আগে রাজশাহীর সাহেববাজার এলাকায় আসা-যাওয়া শুরু করে একটি চক্র। কখনো ব্যবসায়ী, কখনো ক্রেতা সেজে বিভিন্ন হোটেলে অবস্থান করে তারা নজরদারি করে ‘কারুশ্রী জুয়েলার্স’ ও আশপাশের এলাকা। ঠিক করে নেয় দোকানে ঢোকা ও পালানোর পথ।
এরপর গত ১৯ জুন ভোরে পাশের একটি সোনার দোকানের তালা খুলে ভেতরে ঢুকে দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে চুরি করে চক্রটি। এ ঘটনায় সাত ব্যক্তি ও চোরাই সোনা কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীসহ আটজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এর আগে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গ্রেপ্তার সাতজনকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়। দুপুরে আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান আরএমপির সদর দপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

