National
১২ মামলায় দণ্ডিত জেল পলাতক সেই আনিছুর অবশেষে পুলিশের জালে
গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার ১২৪টি মামলার পরোয়ানাভুক্ত ও ১২টি মামলার সাজাপ্রাপ্ত কারাগার থেকে পালানো আসামি মো. আনিছুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থে
লেখক নিজস্ব প্রতিবেদক120K বার পড়া

গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার ১২৪টি মামলার পরোয়ানাভুক্ত ও ১২টি মামলার সাজাপ্রাপ্ত কারাগার থেকে পালানো আসামি মো. আনিছুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে কুষ্টিয়ার কুমারখালী থানা–পুলিশের একটি বিশেষ দল তাঁকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
আনিছুর রহমান কুষ্টিয়ার কুমারখালীর সদরপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০০৬ সালে নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিননগর এলাকায় ‘বিশ্বাস ফাউন্ডেশনের’ অধীনে ‘বিশ্বাস সঞ্চয় ঋণদান ও সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান চালু করেন।

