গরু চুরির অভিযোগে তিনজনকে আটক করে হাত-পা বেঁধে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। একপর্যায়ে তাঁদের চোখে ঢালা হয় চুনের পানি। গুরুতর আহত অবস্থায় তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের চোখের অবস্থা গুরুতর। বুধবার দিবাগত রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পালইছড়া গ্রামে এ ঘটনা ঘটে।