National
‘আমি কি আপনাকে সাহায্য করতে পারি’
তখনো বুঝতে পারিনি কোথায় যাচ্ছি। ওয়াটসনস বে দেখতে যাচ্ছি, শুধু এটাই জানি। সিডনি শহর ঘোরাতে ঘোরাতে আমাকে সেখানে নিয়ে যাচ্ছিল বাল্যবন্ধু সাজিদুল ইসলাম। ৩০ বছর ধরে সিডনিতে থাকে সাজিদ, এই শহর তাঁর কাছে হাতের তালুর মতোই চেনা।
লেখক তারেক মাহমুদ140K বার পড়া

তখনো বুঝতে পারিনি কোথায় যাচ্ছি। ওয়াটসনস বে দেখতে যাচ্ছি, শুধু এটাই জানি। সিডনি শহর ঘোরাতে ঘোরাতে আমাকে সেখানে নিয়ে যাচ্ছিল বাল্যবন্ধু সাজিদুল ইসলাম। ৩০ বছর ধরে সিডনিতে থাকে সাজিদ, এই শহর তাঁর কাছে হাতের তালুর মতোই চেনা। সাজিদ যেহেতু নিয়ে যাচ্ছে, ভালো কোনো জায়গায়ই হবে।
ওয়াটসনস বের পাথুরে মাটির ওপর দাঁড়িয়ে সোজা সামনে তাকালে তাসমান সাগর অসীমে মিশে যায়। সাজিদ বলল, ওপারেই নাকি নিউজিল্যান্ড! বলা সহজ; কিন্তু এক দেশে দাঁড়িয়ে সাগরের ওপারে দৃষ্টি রেখে আরেক দেশ দেখা দুরবিন দিয়েও অত সহজ নয়। আমিও ওখানে দাঁড়িয়ে শুধু কল্পনাই করতে পারলাম—ওপারে নিউজিল্যান্ড!

