National
ময়মনসিংহে দগ্ধ হয়ে মৃত্যু : শরীরে পেট্রল ছিটায় একজন, আগুন দেয় আরেকজন
ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। অগ্নিদগ্ধ হওয়ার পর পাশে থাকা একটি জলাশয়ে লাফিয়ে পড়েও তিনি বাঁচতে পারেননি। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্প
লেখক নিজস্ব প্রতিবেদক113K বার পড়া

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। অগ্নিদগ্ধ হওয়ার পর পাশে থাকা একটি জলাশয়ে লাফিয়ে পড়েও তিনি বাঁচতে পারেননি। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা এলাকায় হামলার শিকার হন ফরহাদ। নিহত ফরহাদ হোসেন ওই এলাকার আবদুস সাত্তারের ছেলে। তাঁর গ্রামের বাড়ি উপজেলার তারাটি ইউনিয়নের মৌশাদিয়া গ্রামে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি বড়।

