National
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে করা যাবে সনদের আবেদন, যেভাবে করবেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্টসহ শিক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র তুলতে এবার থেকে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এর ফলে শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে আবেদন, ফি
লেখক প্রতিনিধি183K বার পড়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্টসহ শিক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র তুলতে এবার থেকে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এর ফলে শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে আবেদন, ফি পরিশোধ ও আবেদনের অগ্রগতি জানতে পারবেন। সনদ প্রস্তুত হয়েছে কি না, সেটিও অনলাইনে জানা যাবে।
আজ বৃহস্পতিবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সিনেট কক্ষে ‘সিইউ সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্টস পোর্টাল’ উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম চালু হয়। উপাচার্য মোহাম্মদ আল–ফোরকান এ পোর্টালের উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ।

