National
ফ্ল্যাট নিয়ে প্রতারণা: গাইবান্ধার হরিদাস রিমান্ডে, কারাগারে ওবায়দুল
গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্রকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি প্রতারণা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি অপর আসামি ওবায়দুল ইসলামকে
লেখক নিজস্ব প্রতিবেদক30K বার পড়া

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্রকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি প্রতারণা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি অপর আসামি ওবায়দুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

