National
আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন
ভোলায় মেঘনা নদীর তীরে বসে আড্ডা দেওয়ার সময় পাড়ধসে নদীতে পড়েন পাঁচ বন্ধু। তাঁদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও বিজিবি সদস্যসহ দুজন নিখোঁজ আছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।
লেখক প্রতিনিধি62K বার পড়া

ভোলায় মেঘনা নদীর তীরে বসে আড্ডা দেওয়ার সময় পাড়ধসে নদীতে পড়েন পাঁচ বন্ধু। তাঁদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও বিজিবি সদস্যসহ দুজন নিখোঁজ আছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।
এর আগে গতকাল বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাটসংলগ্ন গরিবের দুবাই বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার আমজাদ হোসেন (২৮) এবং শিবপুর ইউনিয়নের মো. রাকিব (২৬)।

