National
ভোটে সহিংসতার শঙ্কা, পুলিশের সক্ষমতার ঘাটতি নিয়ে উদ্বেগ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা করছে পুলিশ। তবে সে পরিস্থিতি সামাল দিতে যে সক্ষমতা দরকার, তাতে ঘাটতি রয়েছে বলে মনে করছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। তাঁদের ভাষ্যমতে, সারা দেশে পুলিশের কার্যক্রম পরিচালনার
লেখক নজরুল ইসলাম33K বার পড়া

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা করছে পুলিশ। তবে সে পরিস্থিতি সামাল দিতে যে সক্ষমতা দরকার, তাতে ঘাটতি রয়েছে বলে মনে করছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। তাঁদের ভাষ্যমতে, সারা দেশে পুলিশের কার্যক্রম পরিচালনার জন্য যত যানবাহন দরকার, তার চেয়ে আড়াই হাজার কম রয়েছে। এর ফলে বাহিনীর সক্ষমতা ২০ শতাংশ কমে গেছে।
গতকাল বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে পুলিশ কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে আলোচনায় পুলিশের সক্ষমতার ঘাটতির বিষয়টি উঠে আসে। অনুষ্ঠানে উপস্থিত পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইজিপি আলী হোসেন ফকির বলেছেন, গত জাতীয় সংসদ নির্বাচনে সব দল ও মতের মানুষ একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছিলেন; কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে পরিবেশ ভিন্ন হবে। এখানে সরকারি দল, বিরোধী দল—সবাই তাদের প্রার্থীকে জয়ী করতে চাইবে। সুতরাং এ নির্বাচনে সংঘাত হওয়ার আশঙ্কা রয়েছে।

