National
শামীম ওসমানদের ছোড়া গুলি পায়ে লাগে, নারায়ণগঞ্জে চিকিৎসা হয়নি: জবানবন্দিতে সাক্ষী
জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে করা মামলার সাক্ষী আহত ‘জুলাই যোদ্ধা’ কাউসার আহমেদ জবানবন্দি দিয়েছেন।
লেখক নিজস্ব প্রতিবেদক198K বার পড়া

জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে করা মামলার সাক্ষী আহত ‘জুলাই যোদ্ধা’ কাউসার আহমেদ জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দিতে কাউসার বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট নারায়ণগঞ্জে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছিলেন তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমানসহ অন্যরা। শামীম ওসমানদের ছোড়া গুলি তাঁর পায়ে লাগে। আহত অবস্থায় তাঁকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শামীম ওসমানের নির্দেশ ছিল চিকিৎসা না দেওয়ার জন্য। সে কারণে তিনি সেদিন খানপুর হাসপাতালে চিকিৎসা পাননি।

