National
চার মেয়ের পর জন্মেছিল এক ছেলে, তাঁর মৃত্যুর খবরে বারবার সংজ্ঞা হারাচ্ছেন মা
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত
লেখক মাহবুবুর রহমান182K বার পড়া

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
চার বোনের পর জন্ম হয়েছিল আবু বকর সিদ্দিকের। তাই ছোট থেকেই সবার আদরের ছিলেন তিনি। পরিবারের অভাব ঘোচাতে ২০১৮ সালে উচ্চমাধ্যমিক পাসের পরই যোগ দেন সেনাবাহিনীতে। এর পর থেকে তিনিই পুরো পরিবারের দায়িত্ব নেন। হঠাৎ সেই ছেলের মৃত্যুর খবরে বারবার সংজ্ঞা হারাচ্ছেন মা।

