National
মহাখালীর ভবনের আগুনও নিয়ন্ত্রণে
রাজধানীর মহাখালীর একটি ভবনের ছাদে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
লেখক বিশেষ প্রতিবেদক33K বার পড়া

রাজধানীর মহাখালীর একটি ভবনের ছাদে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের এপেক্স শোরুমেও আগুন লেগেছিল। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম প্রথম আলোকে বলেন, মহাখালীর এসকেএস শপিং মলের পেছনের ভবনের ছাদে এই আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

