National
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউপি সদস্যকে হত্যা, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোনায়েম হোসেন ওরফে মোলাম (৫০) নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কালীশংকরপুর গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পে
লেখক নিজস্ব প্রতিবেদক138K বার পড়া

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোনায়েম হোসেন ওরফে মোলাম (৫০) নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কালীশংকরপুর গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত মোনায়েম হোসেন ভায়না ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কালীশংকরপুর গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

