National
একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে জিপিএ–৫ পেল তিন ভাই
‘যেদিন ওদের (তিন ছেলে) জন্ম হলো, তার আগে টানা ২৭ দিন ওদের মা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। প্রসূতি-সংক্রান্ত নানা জটিলতা দেখা দিয়েছিল তার। অনেক কষ্ট আর ত্যাগের পর ওরা ঘর আলো করে এসেছিল। সেই তিন ছেলে এবার আমাদে
লেখক তৌহিদী হাসান189K বার পড়া

‘যেদিন ওদের (তিন ছেলে) জন্ম হলো, তার আগে টানা ২৭ দিন ওদের মা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। প্রসূতি-সংক্রান্ত নানা জটিলতা দেখা দিয়েছিল তার। অনেক কষ্ট আর ত্যাগের পর ওরা ঘর আলো করে এসেছিল। সেই তিন ছেলে এবার আমাদের আরও আলোকিত করেছে। তারা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সব কটি বিষয়ে এ প্লাস পেয়েছে তারা।’
কথাগুলো বলতে গিয়ে বারবার আবেগতাড়িত হয়ে পড়ছিলেন কুষ্টিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা মামুনুর রহমান। তাঁর ছেলে ফাহিম হোসাইন, ফরহাদ হোসাইন ও ফয়সাল হোসাইনের জন্ম ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর। তিন ভাই এবারের এসএসসি পরীক্ষায় কেএসএম ঢাকা মিনাপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।

