National
তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে
তরুণদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা প্রতিরোধে মানসিক স্বাস্থ্য নিয়ে উন্মুক্ত আলোচনা, সমাজে বিদ্যমান নেতিবাচক ধারণা দূর করা এবং ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তি
লেখক নিজস্ব প্রতিবেদক142K বার পড়া

তরুণদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা প্রতিরোধে মানসিক স্বাস্থ্য নিয়ে উন্মুক্ত আলোচনা, সমাজে বিদ্যমান নেতিবাচক ধারণা দূর করা এবং ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে আত্মহত্যার চেষ্টাকে অপরাধ হিসেবে বিবেচনা করার প্রচলিত আইন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তাঁরা। মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের আইনি ব্যবস্থা মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে।

