National
ব্যাংক রেজোল্যুশন বিল পাস: বিতর্কিত পরিচালকদের ফেরার সুযোগ রাখা সেই ধারা বাদ
ব্যাংক রেজোল্যুশন আইনের আলোচিত–সমালোচিত ১৮(ক) ধারা বিলুপ্ত করে সংসদে বিল পাস হয়েছে। একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের পুরোনো ও বিতর্কিত পরিচালকদের ফেরার সুযোগ রেখে আইনে এই ধারা যুক্ত করেছিল বর্তমান সরকার। ব্যাপক সমালো
লেখক বিশেষ প্রতিবেদক158K বার পড়া

ব্যাংক রেজোল্যুশন আইনের আলোচিত–সমালোচিত ১৮(ক) ধারা বিলুপ্ত করে সংসদে বিল পাস হয়েছে। একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের পুরোনো ও বিতর্কিত পরিচালকদের ফেরার সুযোগ রেখে আইনে এই ধারা যুক্ত করেছিল বর্তমান সরকার। ব্যাপক সমালোচনার মুখে সেটা আবার বাদ দেওয়া হলো।
আজ বুধবার জাতীয় সংসদে ‘ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস হয়। এই বিলের আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল হয়।

