National
ডুবে যাচ্ছে পদ্মার চর, আশ্রয়ের খোঁজে তাঁরা যাচ্ছেন শহরের পারে
নৌকায় গাদাগাদি করে রাখা গরু। কোনো নৌকায় ৫-৭টি গরু; কোনোটিতে আবার ২৫-৩০টি। গরুর পাশেই ধান, জাল ও সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। এগুলো যাবে পদ্মার ওপারের চর থেকে শহরের পারে। চরের বাসিন্দারা নিজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁ
লেখক প্রতিনিধি80K বার পড়া

নৌকায় গাদাগাদি করে রাখা গরু। কোনো নৌকায় ৫-৭টি গরু; কোনোটিতে আবার ২৫-৩০টি। গরুর পাশেই ধান, জাল ও সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। এগুলো যাবে পদ্মার ওপারের চর থেকে শহরের পারে। চরের বাসিন্দারা নিজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছেন; সঙ্গে নিয়েছেন শেষ সম্বল গবাদিপশুগুলোকে।
রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের চর খিদিরপুরের মিডিল চরের চিত্র এখন এমনই। পদ্মার পানি বাড়তে থাকায় চরের অনেক বাড়ির উঠান ডুবে গেছে। কোথাও ঘরের ভেতর পানি ঢুকে যাচ্ছে। কোথাও আবার পানির মধ্যেই গবাদিপশু বেঁধে রেখেছেন বাসিন্দারা। রান্নার সুযোগ নেই, খাবারের সংকট, নেই গরু-ছাগল রাখার নিরাপদ জায়গাও। তাই কয়েক দিন ধরে চর ছাড়ছেন মানুষ।

