National
গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে সরকারও কি ৮০-এর দশকে ফিরে যাবে, প্রশ্ন নাহিদ ইসলামের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ৮০-এর দশক নিয়ে একটি ট্রেন্ড চলছে। সরকারও হয়তো সেই ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে ৮০-এর দশকে ফিরে যাওয়ার
লেখক নিজস্ব প্রতিবেদক170K বার পড়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ৮০-এর দশক নিয়ে একটি ট্রেন্ড চলছে। সরকারও হয়তো সেই ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে ৮০-এর দশকে ফিরে যাওয়ার চেষ্টা করছে। কারণ, তারা গ্যাস ও বিদ্যুৎ বাদ দিচ্ছে।
আজ বুধবার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় নাহিদ ইসলাম এ কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে।

