National
স্লিপার বাস নিয়ে হাইকোর্টে মালিকপক্ষ, কে কী বলল
পুরোপুরি আইন মেনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পাওয়া বাসগুলো সড়কে চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হা
লেখক নিজস্ব প্রতিবেদক170K বার পড়া
পুরোপুরি আইন মেনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পাওয়া বাসগুলো সড়কে চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
স্লিপার এসি বাসের নির্বিঘ্নে চলাচল বন্ধ, আটক, জব্দ, ডাম্পিং বা অন্য কোনোভাবে বিঘ্ন না ঘটাতে নির্দেশনা চেয়ে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। এ প্রেক্ষাপটে স্লিপার এসি বাস সড়কে চলাচল করতে পারবে কি না—এমন প্রশ্ন সামনে এসেছে।

