পুরোপুরি আইন মেনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পাওয়া বাসগুলো সড়কে চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
স্লিপার এসি বাসের নির্বিঘ্নে চলাচল বন্ধ, আটক, জব্দ, ডাম্পিং বা অন্য কোনোভাবে বিঘ্ন না ঘটাতে নির্দেশনা চেয়ে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। এ প্রেক্ষাপটে স্লিপার এসি বাস সড়কে চলাচল করতে পারবে কি না—এমন প্রশ্ন সামনে এসেছে।