National
চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। তাঁর প্রতি মানবিক ও আইনগত সহযোগিতা কামনা করা হয়েছে স্মারকলিপিতে।
লেখক নিজস্ব প্রতিবেদক42K বার পড়া

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। তাঁর প্রতি মানবিক ও আইনগত সহযোগিতা কামনা করা হয়েছে স্মারকলিপিতে।
স্মারকলিপিতে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের মা অত্যন্ত অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মায়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
বিএসপির সভাপতি অনুপ কুমার দত্ত ও সাধারণ সম্পাদক সুমন কুমার রায় স্বাক্ষরিত এই স্মারকলিপি বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয় তিন সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্যরা হলেন বিএসপির স্থায়ী কমিটির সদস্য প্রনবানন্দ মহারাজ ও টনি মল্লিক এবং জাগো হিন্দু পরিষদের সভাপতি সঞ্জয় বণিক। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিএসপির সাধারণ সম্পাদক সুমন কুমার রায়।

