National
প্রধান বিচারপতির এজলাস ছাড়ার ঘটনা জনগণকে কী বার্তা দিচ্ছে: সংসদে জামায়াতের সদস্য নাজিবুর রহমান
একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় গত মঙ্গলবার এজলাস ছেড়ে প্রধান বিচারপতির চলে যাওয়ার ঘটনাটি সংসদের নজরে আনলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত আখ্যায়িত করে বলেন, জনগণের ন্যায়বিচার পাওয়ার সর্বশে
লেখক বিশেষ প্রতিনিধি195K বার পড়া

একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় গত মঙ্গলবার এজলাস ছেড়ে প্রধান বিচারপতির চলে যাওয়ার ঘটনাটি সংসদের নজরে আনলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত আখ্যায়িত করে বলেন, জনগণের ন্যায়বিচার পাওয়ার সর্বশেষ আশ্রয়স্থল বিচার বিভাগে এ ধরনের ঘটনা জনগণকে কী বার্তা দিচ্ছে, তা ভাবতে হবে।
বুধবার জাতীয় সংসদে বিরোধীদলীয় সদস্য নাজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে প্রসঙ্গটি তোলেন। বিষয়টি বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান বিচারপতিকে অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করার ঘটনার বার্তা দিচ্ছে কি না, তা খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি। এ বিষয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য আইনমন্ত্রীর কাছে বিবৃতি চান।

