National
শিক্ষকের মৃত্যুর পর আলোচনায় চার বছর আগের ‘হলফনামা’, কী লেখা তাতে
রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক সাহাদুল হক মারা গেছেন দুই দিন আগে। চার বছর আগে তাঁর ডায়েরিতে মৃত্যুর কারণ সম্পর্কে জানিয়েছিলেন। ‘হলফনামা’ শিরোনামের ওই লেখায় সাহাদুল হক হার্ট অ্যাটাক, ডায়াবেটিস বা
লেখক নিজস্ব প্রতিবেদক181K বার পড়া

রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক সাহাদুল হক মারা গেছেন দুই দিন আগে। চার বছর আগে তাঁর ডায়েরিতে মৃত্যুর কারণ সম্পর্কে জানিয়েছিলেন। ‘হলফনামা’ শিরোনামের ওই লেখায় সাহাদুল হক হার্ট অ্যাটাক, ডায়াবেটিস বা অন্য কোনো কারণে তাঁর মৃত্যুর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দায়ী করেন।
সাহাদুল হকের মৃত্যুর পর ওই ডায়েরির পৃষ্ঠা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। এতে বিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে আজ বুধবার ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

