National
পদ্মার পানি বাড়ায় আলোর পাঠশালায় পরিবার নিয়ে তিন শিক্ষার্থীর আশ্রয়
গত মঙ্গলবার বিকেলেও রাজশাহী আলোর পাঠশালার মাঠের নিচে ছিল পদ্মা নদীর পানি। এক রাতেই সেই মাঠ তলিয়ে গেছে নদীর পানিতে। এরই মধ্যে নদীতীরের বন্যাকবলিত এলাকার তিন শিক্ষার্থীর পরিবার আশ্রয় নিয়েছে পাঠশালার একটি কক্ষে। পানি বাড়তে
লেখক নিজস্ব প্রতিবেদক57K বার পড়া
গত মঙ্গলবার বিকেলেও রাজশাহী আলোর পাঠশালার মাঠের নিচে ছিল পদ্মা নদীর পানি। এক রাতেই সেই মাঠ তলিয়ে গেছে নদীর পানিতে। এরই মধ্যে নদীতীরের বন্যাকবলিত এলাকার তিন শিক্ষার্থীর পরিবার আশ্রয় নিয়েছে পাঠশালার একটি কক্ষে। পানি বাড়তে থাকায় পড়াশোনার পাশাপাশি তাদের নিরাপদ আশ্রয়ের জায়গাও হয়ে উঠেছে এই আলোর পাঠশালা।
আলোর পাঠশালায় পরিবার নিয়ে আশ্রয় নেওয়া দশম শ্রেণির ছাত্রী চাঁদনী বলে, ‘এই স্কুলের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু পড়াশোনার নয়। নদীর পানি বাড়লে স্কুলটাকেই আমাদের নিরাপদ জায়গা মনে হয়। শিক্ষকেরা আমাদের পরিবারের মতো করে দেখেন। তাই বিপদের সময় স্কুলে এসে আমরা সাহস পাই।’

