National
কক্ষে উইপোকা, বিরোধীদলীয় উপনেতার রাতে সার্কিট হাউস ত্যাগের ঘটনায় কর্মচারীদের নোটিশ
কুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দ করা কক্ষে উইপোকার কারণে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের গত শুক্রবার রাত্রিযাপন না করে চলে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট কর্
লেখক প্রতিনিধি113K বার পড়া

কুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দ করা কক্ষে উইপোকার কারণে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের গত শুক্রবার রাত্রিযাপন না করে চলে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে সার্কিট হাউসের কক্ষ ও আসবাব নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অতিথিদের অভিযোগ দ্রুত জানানোর জন্য একটি মুঠোফোন অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।



