National
পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, অভিযুক্তকে মারধরের পর পুলিশে সোপর্দ
লক্ষ্মীপুরের রায়পুরে আগুনে পুড়েছে ১১টি বসতঘর। এর মধ্যে একটি ঘরে পেট্রল ছিটিয়ে আগুন দেওয়ার পর পরে তা আশপাশের বসতঘরগুলোয় ছড়িয়ে বলে অভিযোগ বাসিন্দাদের। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসি
লেখক প্রতিনিধি63K বার পড়া
লক্ষ্মীপুরের রায়পুরে আগুনে পুড়েছে ১১টি বসতঘর। এর মধ্যে একটি ঘরে পেট্রল ছিটিয়ে আগুন দেওয়ার পর পরে তা আশপাশের বসতঘরগুলোয় ছড়িয়ে বলে অভিযোগ বাসিন্দাদের। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারসংলগ্ন আশহক ব্যাপারীবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরগুলোর আসবাব, কাপড়চোপড়, টাকাসহ প্রয়োজনীয় মালামাল পুড়েছে।



