খুলনা শহরের শিববাড়ী এলাকার মেহমানে আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক যুগ আগে শিক্ষার্থী ছিল ৩২০ জন। এর পর থেকে প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বছর বিদ্যালয়টিতে পড়ছে ১১০ জন।
শিক্ষার্থী কমে যাওয়ার পাশাপাশি এই বিদ্যালয়ের একাডেমিক সাফল্যও উল্লেখ করার মতো নয়। গত বছর চারজন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। পরীক্ষায় অংশ নেয় দুজন, কেউ বৃত্তি পায়নি।
শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে ২০১৩ সালেও শিক্ষার্থী ছিল ৩২০ জন। ২০২৪ সালে তা কমে হয় ১১৮ জনে। ২০২৫ সালে সংখ্যাটি ছিল ১১০।