National
কক্সবাজারে ১ হাজার ৯৩৮টি আইফোন নিয়ে কী করছিলেন চীনা ও তাইওয়ানের নাগরিকেরা
রিসোর্টের হলরুমে রাখা ছিল সারি সারি ডেস্ক। এসবে রাখা ৫০টি মনিটর, ৪৪টি সিপিইউ ও ১ হাজার ৯৩৮টি আইফোন। এমনকি ল্যাপটপ, প্রিন্টার, কি–বোর্ড, মাউস, কানেকশন বোর্ডসহ নানা ইলেকট্রনিক সরঞ্জামও ছিল। রিসোর্টের আরেক অংশে তৈরি করা হয়ে
লেখক এস এম হানিফ144K বার পড়া

রিসোর্টের হলরুমে রাখা ছিল সারি সারি ডেস্ক। এসবে রাখা ৫০টি মনিটর, ৪৪টি সিপিইউ ও ১ হাজার ৯৩৮টি আইফোন। এমনকি ল্যাপটপ, প্রিন্টার, কি–বোর্ড, মাউস, কানেকশন বোর্ডসহ নানা ইলেকট্রনিক সরঞ্জামও ছিল। রিসোর্টের আরেক অংশে তৈরি করা হয়েছিল ছয়টি সাউন্ডপ্রুফ (শব্দনিরোধ) কক্ষ।
সম্প্রতি কক্সবাজারের হিমছড়ির মেরিনা বিচ ভিলা রিসোর্টে এসব সরঞ্জামের সন্ধান পায় পুলিশ। পুলিশের দাবি, পর্যটকদের থাকার জন্য ব্যবহৃত রিসোর্টটির আড়ালে একটি কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছিল। সেখান থেকে অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণামূলক কর্মকাণ্ড (স্ক্যাম) পরিচালিত হয়ে থাকতে পারে।



