National
বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, এখন কিছু বলেন না: জামায়াত আমির
বিদ্যুৎ–সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি দাবি করেন, তাঁদের কাছে প্রধানমন্ত্রী বিদ্যুৎ নিয়ে একটি প্ল্যান (পরিকল্পনা) চেয়েছিলেন, সেই প্ল্যান দেওয়া হয়েছিল; কিন্তু
লেখক প্রতিনিধি55K বার পড়া

বিদ্যুৎ–সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি দাবি করেন, তাঁদের কাছে প্রধানমন্ত্রী বিদ্যুৎ নিয়ে একটি প্ল্যান (পরিকল্পনা) চেয়েছিলেন, সেই প্ল্যান দেওয়া হয়েছিল; কিন্তু এরপর আর কোনো সাড়া মেলেনি, সমস্যারও সমাধান হয়নি।
১১–দলীয় জোটের লংমার্চে আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমির। বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা দাবি করেন, বর্তমান সরকার ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর তারা প্রথমে জুলাই সনদের সঙ্গে ‘বেইমানি’ করেছে।



