National
চোখে আলো নেই, পা অচল, তবু থেমে নেই ইউনুস
মাছবাজারের গলির মুখে খাঁচাভর্তি কোয়েল পাখি নিয়ে বসেন ইউনুস আলী (২৮)। ক্রেতা পছন্দের পাখি দেখিয়ে দিলে খাঁচা থেকে সেটি বের করে জবাই করেন। এরপর পরিষ্কার করে তুলে দেন ক্রেতার হাতে। কাজগুলো করেন সাবলীলভাবে। তাঁকে দেখে বোঝার উ
লেখক মুক্তার হোসেন116K বার পড়া

মাছবাজারের গলির মুখে খাঁচাভর্তি কোয়েল পাখি নিয়ে বসেন ইউনুস আলী (২৮)। ক্রেতা পছন্দের পাখি দেখিয়ে দিলে খাঁচা থেকে সেটি বের করে জবাই করেন। এরপর পরিষ্কার করে তুলে দেন ক্রেতার হাতে। কাজগুলো করেন সাবলীলভাবে। তাঁকে দেখে বোঝার উপায় নেই আট বছর বয়সে অসুস্থ হয়ে তিনি দুই চোখের দৃষ্টি ও দুই পায়ের শক্তি হারিয়েছেন।
এই পাখি বিক্রেতার নাম ইউনুস আলী। তিনি নাটোর শহরের রথবাড়ি রাজাপুর মহল্লার আবুল কালামের ছেলে। প্রতি রোববার শহরের তেবাড়িয়া হাটে ও বাকি দিনগুলো শহরের নিচাবাজারে পাখি বিক্রি করেন। এই আয় দিয়ে নিজের পাশাপাশি বৃদ্ধ মা ও বিবাহবিচ্ছেদ হওয়া বোনের সংসারও চালান এই তরুণ। আস্তে আস্তে তিনি শারীরিক অক্ষমতাকে পেছনে ফেলে সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন।



