National
নিজের খেয়ালখুশিমতো আয়েশ করে উপন্যাস লেখার দিন শেষ: হাসনাত আবদুল হাই
কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই বলেছেন, একজন সাহিত্যিককে শুধু সাহিত্যতত্ত্ব নিয়ে কাজ করলে চলবে না; তাঁকে প্রকৃতি, দর্শন ও বৈশ্বিক চিন্তাধারার সঙ্গে পরিচিত হতে হবে। নিজের খেয়ালখুশিমতো আয়েশ করে উপন্যাস লেখার দিন শেষ হয়ে গেছে
লেখক নিজস্ব প্রতিবেদক102K বার পড়া

কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই বলেছেন, একজন সাহিত্যিককে শুধু সাহিত্যতত্ত্ব নিয়ে কাজ করলে চলবে না; তাঁকে প্রকৃতি, দর্শন ও বৈশ্বিক চিন্তাধারার সঙ্গে পরিচিত হতে হবে। নিজের খেয়ালখুশিমতো আয়েশ করে উপন্যাস লেখার দিন শেষ হয়ে গেছে। বিনোদনের জন্য উপন্যাস লেখা হলেও তা দীর্ঘস্থায়ী বা কালজয়ী হবে না।
আজ শনিবার সন্ধ্যায় সাহিত্য পত্রিকা ‘কালি ও কলম’ আয়োজিত তরুণ সাহিত্যিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



