National
টাঙ্গাইলে মিষ্টির মেলা, এক মাঠে নানা স্বাদ
টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল’ বা মিষ্টি উৎসব। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার ঐতিহ্যবাহী মিষ্টি রয়েছে এই মেলায়। গতকাল শুক্রবার বিকে
লেখক নিজস্ব প্রতিবেদক81K বার পড়া
টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল’ বা মিষ্টি উৎসব। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার ঐতিহ্যবাহী মিষ্টি রয়েছে এই মেলায়। গতকাল শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু)। আজ শনিবার উৎসবের দ্বিতীয় দিন বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মেলার প্রাঙ্গণ।
মেলায় জেলার প্রতিটি উপজেলা থেকে স্টল দেওয়া হয়েছে। এসব স্টলে সংশ্লিষ্ট উপজেলার ঐতিহ্যবাহী মিষ্টি প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। টাঙ্গাইল সদর উপজেলার চমচম, মির্জাপুরের জামুর্কীর সন্দেশ, মধুপুরের জিলাপি, গারোর বাজারের রসগোল্লা, নাগরপুরের কাঁচা গোল্লা, বাসাইলের সাদা দইসহ নানা ধরনের মিষ্টি রয়েছে মেলায়।



