National
বিমানের কর্মীর পরিহিত বেল্ট থেকে ২৫ কোটি টাকার সোনা উদ্ধার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে সোনার ১২০টি বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ দল। উদ্ধার করা সোনার মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি, যার আন
লেখক ইউএনবি145K বার পড়া

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে সোনার ১২০টি বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ দল। উদ্ধার করা সোনার মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এনবিআরের তথ্য অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮-এ সোনা চোরাচালানের তথ্য পায় ঢাকা কাস্টম হাউস। পরে কাস্টমস কর্মকর্তা ও প্রিভেন্টিভ টিম বিমানে বিশেষ তল্লাশি চালায়।



