National
সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি দরকার সংকট সমাধানের সুনির্দিষ্ট পরামর্শ
সরকারের গঠনমূলক সমালোচনা করা দরকার। পাশাপাশি বিরোধী দলের উচিত, সংকট সমাধানে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া। সরকার যাতে এই পরামর্শের আলোকে দীর্ঘদিনের পদ্ধতিগত দুর্বলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, দুর্নীতি ও জ্বালানিসংক
লেখক নিজস্ব প্রতিবেদক36K বার পড়া

সরকারের গঠনমূলক সমালোচনা করা দরকার। পাশাপাশি বিরোধী দলের উচিত, সংকট সমাধানে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া। সরকার যাতে এই পরামর্শের আলোকে দীর্ঘদিনের পদ্ধতিগত দুর্বলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, দুর্নীতি ও জ্বালানিসংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে পারে।
আজ শনিবার রাজধানীর ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। ‘বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকারের ১৮০ দিন: সুশাসন, জবাবদিহি ও উন্নয়নের প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনার যৌথ আয়োজক সিটিজেনস ফোরাম বাংলাদেশ (সিএফবি) ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভস (বিসিএআই)।



