National
গভীর রাতে নৌ পুলিশের এএসআইয়ের কাণ্ড, ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জের সদর নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) গভীর রাতে মাতলামি করেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের বন্দর ঘাটে এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি42K বার পড়া

নারায়ণগঞ্জের সদর নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) গভীর রাতে মাতলামি করেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের বন্দর ঘাটে এ ঘটনা ঘটে।
ওই এএসআইয়ের নাম আবদুল মান্নান। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তাঁর গায়ে পলো গেঞ্জি ও জিনস প্যান্ট পরা। সুর করে ‘জেল হবে না ফাঁসি হবে গো আমার; জেল হবে না ফাঁসি হবে গো আমার’ গাইতে গাইতে উঠে দাঁড়ান। একপর্যায়ে আব্দুল মান্নানকে নাচতে দেখা যায়। নিজের মানিব্যাগ থেকে মুঠোফোন ও টাকা ফেলে দিতে দেখা যায়। ঘাটের মানুষজনকে বলতে শোনা যায়, টোলের টাকা কেড়ে নিয়ে পানিতে ফেলে দিয়েছেন।



