দেশের প্রায় প্রতিটি শহরের রয়েছে নিজস্ব পরিচয়, ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও খাবার। যা শহরটির সঙ্গে মানুষের অনন্য আবেগের সম্পর্ক গড়ে দেয়। দেশের বিভিন্ন শহরের  নিজস্ব গল্পকে নতুনভাবে আবিষ্কার এবং সারা দেশের মানুষের সামনে তুলে ধরার ভাবনা থেকেই সিলন টি শুরু করে ‘সিলন আমার শহর’ ক্যাম্পেইন। এই যাত্রার প্রথম শহর হিসেবে বেছে নেওয়া হয় চট্টগ্রামকে।
গত বৃহস্পতিবার চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘সিলন আমার শহর–চট্টগ্রাম’ শীর্ষক মেগা ইভেন্টে তুলে ধরা হয় বন্দরনগরীর চেনা–অচেনা নানা গল্প।
ক্যাম্পেইনের শুরু থেকেই চট্টগ্রামের মানুষকে আয়োজনের সক্রিয় অংশ করে তোলার উদ্যোগ নেয় সিলন টি। চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে বাজারে আনা হয় বিশেষ নকশার সিলন টি প্যাকেজিং। ডিজিটাল প্ল্যাটফর্মেও চলে শহরকে ঘিরে বিশেষ আয়োজন।