National
ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নিলেন প্রিয় শিক্ষক
ফুল ও রঙিন কাপড়ে সাজানো ঘোড়ার গাড়ি। তাতে বসে আছেন একজন শিক্ষক। চারপাশে শিক্ষার্থী ও গ্রামের তরুণদের ভিড়। বাজছে বাদ্যযন্ত্র। গ্রামের পথ ধরে এগিয়ে চলছে শোভাযাত্রা। এটি প্রিয় শিক্ষককে বিদায় জানানোর আয়োজন। দীর্ঘ ৩৬ বছরের শিক
লেখক সাজেদুল আলম143K বার পড়া
ফুল ও রঙিন কাপড়ে সাজানো ঘোড়ার গাড়ি। তাতে বসে আছেন একজন শিক্ষক। চারপাশে শিক্ষার্থী ও গ্রামের তরুণদের ভিড়। বাজছে বাদ্যযন্ত্র। গ্রামের পথ ধরে এগিয়ে চলছে শোভাযাত্রা। এটি প্রিয় শিক্ষককে বিদায় জানানোর আয়োজন। দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতাজীবন শেষে অবসরে যাওয়া সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান সরকারকে এভাবেই বিদায় জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামের তরুণেরা।
শুক্রবার সোনাখাড়া গ্রামে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। হাফিজুর রহমান সোনাখাড়া গ্রামের বাসিন্দা। ১৯৯০ সালে ওই বিদ্যালয়ে তিনি শিক্ষকতা শুরু করেন। একই বিদ্যালয়ে তাঁর পুরো কর্মজীবন কেটেছে। গত বৃহস্পতিবার ছিল বিদ্যালয়ে তাঁর শেষ কর্মদিবস। তবে গ্রামের অনেক প্রাক্তন শিক্ষার্থী পড়াশোনা ও চাকরির কারণে বিভিন্ন জায়গায় থাকেন। প্রিয় শিক্ষকের বিদায়ের মুহূর্তে যেন সবাই থাকতে পারেন, সে জন্য ছুটির দিনটি বেছে নেন আয়োজকেরা।



