National
চুরির অভিযোগে দুই তরুণের মাথার চুল কেটে ঘোরানো হলো সড়কে
চুরির অভিযোগে দুই তরুণকে ধরে মাথার চুল কেটে ও ন্যাড়া করে এলাকায় ঘোরানোর ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকা
লেখক নিজস্ব প্রতিবেদক193K বার পড়া

চুরির অভিযোগে দুই তরুণকে ধরে মাথার চুল কেটে ও ন্যাড়া করে এলাকায় ঘোরানোর ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকায়। দুই তরুণের বয়স ১৯ থেকে ২০ বছর বলে দাবি করেছে পুলিশ।
দুই তরুণকে ঘটনাস্থল থেকে পুলিশ হাতকড়া পরিয়ে নিয়ে যায়। এ দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক তরুণের মাথার মাঝখানের চুল কেটে দেওয়া হয়েছে। আরেক তরুণের পুরো মাথা ন্যাড়া করে দেওয়া হয়। দুজনের হাতেই হাতকড়া ছিল। এ অবস্থায় তাঁদের রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় আশপাশে বেশ কিছু মানুষকে ছবি তুলতে ও ভিডিও করতে দেখা যায়।



