ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে দুজন শিক্ষকসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। শিশুটিকে ছয় মাসে বারবার ধর্ষণ ও নির্যাতন করার অভিযোগে মামলা করেছে পরিবার।
আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আজ শনিবার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ ব্রিফিং করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান। তিনি জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে কয়েকজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন।