National
তিন শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
দিনাজপুরের বিরামপুরে তিন শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে গ্রামবাসী। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক শিশুর বাবার দায়ের করা মামলায় ওই শিক্ষককে গ
লেখক প্রতিনিধি178K বার পড়া

দিনাজপুরের বিরামপুরে তিন শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে গ্রামবাসী। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক শিশুর বাবার দায়ের করা মামলায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার শিক্ষকের নাম হাসান আলী (২৫)। গ্রেপ্তার আলী হাসান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। এক বছর ধরে তিনি ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত আছেন।



