National
মশারির ওপর কিছু একটা নড়ছিল, লাইট জ্বালিয়ে দেখেন বিষধর সাপ
রাত তখন দুইটা। ঘুমের মধ্যে হঠাৎ মশারি শরীরের কাছে নেমে আসায় ঘুম ভেঙে যায় শিক্ষার্থী রাব্বি রেজার। মশারির ওপর কিছু একটা নড়াচড়া করছে বুঝতে পেরে ফোনের আলো জ্বালাতেই আঁতকে ওঠেন তিনি। দেখেন, সেখানে কুণ্ডলী পাকিয়ে আছে বিষধর এক
লেখক প্রতিনিধি148K বার পড়া

রাত তখন দুইটা। ঘুমের মধ্যে হঠাৎ মশারি শরীরের কাছে নেমে আসায় ঘুম ভেঙে যায় শিক্ষার্থী রাব্বি রেজার। মশারির ওপর কিছু একটা নড়াচড়া করছে বুঝতে পেরে ফোনের আলো জ্বালাতেই আঁতকে ওঠেন তিনি। দেখেন, সেখানে কুণ্ডলী পাকিয়ে আছে বিষধর একটি সাপ।
ঘটনাটি ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা আবাসিক হলের ১২১ নম্বর কক্ষে গতকাল শুক্রবার রাতে। পরে সাপটি উদ্ধার করেছে ‘সোয়ান’ নামের একটি সংগঠন। উদ্ধারকারীরা জানান সাপটি বিষধর। নাম ‘কালাচ’। সাপটি ‘কমন ক্রেইট’ বা কালকেউটে নামেও পরিচিত।



