National
স্বরাষ্ট্রমন্ত্রীসহ কিছু ব্যক্তির ‘ইগোর’ কাছে হেরে যাচ্ছে গণভোট
গণভোটে ৭০ শতাংশ জনগণ সংস্কারের পক্ষে রায় দিলেও বিএনপি ক্ষমতায় এসে সেই জাতীয় আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়াচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ কিছু ব্যক্তির ‘ইগোর’ কাছে হেরে যাচ্ছে গণভোট। গণভোটের বিষয়টি জনগণের এজেন্ডা থে
লেখক নিজস্ব প্রতিবেদক98K বার পড়া

গণভোটে ৭০ শতাংশ জনগণ সংস্কারের পক্ষে রায় দিলেও বিএনপি ক্ষমতায় এসে সেই জাতীয় আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়াচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ কিছু ব্যক্তির ‘ইগোর’ কাছে হেরে যাচ্ছে গণভোট। গণভোটের বিষয়টি জনগণের এজেন্ডা থেকে জামায়াতে ইসলামীর এজেন্ডা হয়ে পড়া এবং জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভাজনের কারণে সেই ‘ইগো’ বাস্তবায়িত হওয়ার পরিবেশ পেয়েছে। গণভোটের প্রশ্নটিকে জনগণের এজেন্ডার জায়গায় নিয়ে যেতে কাজ করতে হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা: উচ্চ আদালতের পর্যবেক্ষণের আলোকে গণভোটের নৈতিক ও সাংবিধানিক ভিত্তি’ শীর্ষক এক জাতীয় সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এ কথা বলেছেন। ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ ব্যানারে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে ভয়েস ফর রিফর্ম, মঞ্চ ২৪, আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ ও তারুণ্যের জুলাই ফাউন্ডেশন।



