দেশে চলতি বছর জুলাই পর্যন্ত শিশুধর্ষণের ১ হাজার ৪৮৫টি মামলা হয়েছে। গত বছরের প্রথম সাত মাসের তুলনায় চলতি বছর একই সময়ে শিশুধর্ষণের মামলা বেড়েছে প্রায় ৪৯%। আর ২০২৪ সালের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ৯৮%।
মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দোকানে ১০০ টাকা ভাংতির জন্য যায় ১১ বছরের শিশুটি। বিস্কুট দেওয়ার কথা বলে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে ধর্ষণ করেন ও তার ভিডিও করে রাখেন। পরে শিশুটিকে সেই ভিডিওর ভয় দেখিয়ে কাছে ডাকতেন ওই ব্যক্তি। সবশেষ গত ১৮ জুন শিশুটি মাদ্রাসা থেকে ফেরার পথে ওই ব্যক্তি টানাহেঁচড়া করলে সে চিৎকার করে দৌড়ে বাড়ি পৌঁছে মায়ের কাছে ঘটনা জানায়।