বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে না, তার একটি তালিকা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
আজ শনিবার সকাল ১০টায় ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসায় যেসব কার্যক্রম অনুমোদিত নয়, তা উল্লেখ করা হয়।
পোস্টের তথ্য অনুযায়ী, বি১/বি২ ভিজিটর ভিসায় যেসব কাজ অনুমোদিত নয়, তার মধ্যে রয়েছে:

বার্থ ট্যুরিজম বা শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া।