National
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক147K বার পড়া

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম–পরিচয় এখনো জানা যায়নি।
রেলওয়ে থানা–পুলিশ এসব তথ্য জানিয়ে বলেছে, মারা যাওয়ার ব্যক্তির পরনে ছিল নীল রঙের শার্ট ও সাদা পায়জামা। তাঁর আনুমানিক বয়স ৫৫ বছর।
রেলওয়ে থানা–পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত একটার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।



