National
সংকট সমাধান করতে না পারলে সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত: ইসলামী আন্দোলনের মহাসচিব
দেশে বিদ্যমান বিভিন্ন সংকটের সমাধান করতে না পারলে সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, রাষ্ট্রের গুরুতর সমস্যা সমাধানে সরকারের মধ্যে গা
লেখক নিজস্ব প্রতিবেদক52K বার পড়া

দেশে বিদ্যমান বিভিন্ন সংকটের সমাধান করতে না পারলে সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, রাষ্ট্রের গুরুতর সমস্যা সমাধানে সরকারের মধ্যে গা ছাড়া ভাব দেখা যাচ্ছে। তারা ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ ইত্যাদি কারণ দেখিয়ে দায় এড়াতে চায়।
আতাউর রহমান বলেন, কোনো কোনো ক্ষেত্রে আগের সরকারের ওপরে দায় দিয়ে দায়িত্ব এড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রীরা সাংবাদিকদের সামনে এসে শুধু দুঃখ প্রকাশ করেন। দেশকে সংকটে ফেলে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না। সমাধান করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।



