National
বাড্ডায় ২১ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার
রাজধানীর বাড্ডা থানা এলাকায় ১৪ দশমিক ৬ শতাংশ খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। উদ্ধার হওয়া জমির বর্তমান বাজারমূল্য আনুমানিক ২১ কোটি টাকা বলে জানানো হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার ডেমরা রাজস্ব সা
লেখক নিজস্ব প্রতিবেদক164K বার পড়া

রাজধানীর বাড্ডা থানা এলাকায় ১৪ দশমিক ৬ শতাংশ খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। উদ্ধার হওয়া জমির বর্তমান বাজারমূল্য আনুমানিক ২১ কোটি টাকা বলে জানানো হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার ডেমরা রাজস্ব সার্কেল অভিযান চালিয়ে জমিটি সরকারি নিয়ন্ত্রণে নেয়।
ঢাকা জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধার করা সরকারি খাসজমিটি বাড্ডা থানার উত্তর নন্দীপাড়া মৌজার অন্তর্গত। জায়গাটি আফতাবনগরে ইস্টার্ন হাউজিংয়ের ‘এম’ ব্লকের ২ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে অবস্থিত। কোম্পানিটির তৈরি লেআউট প্ল্যানের ভেতরেই এই সরকারি খাসজমিটি ছিল।



