National
বগুড়ায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, স্ত্রীসহ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও পথচারী আহত
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে গেছে। আজ শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট–মোকামতলা
লেখক নিজস্ব প্রতিবেদক189K বার পড়া

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে গেছে। আজ শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট–মোকামতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী নাজমা আরা বেগম আহত হয়েছেন। তাঁরা জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।



