National
একজন কোপ দেয় কিরিচ দিয়ে, কয়েকজন করে গুলি, ঘটনাস্থলেই যুবদল কর্মীর মৃত্যু
মুহাম্মদ করিম বাজারে ঢুকতেই ৪-৫টি মোটরসাইকেল নিয়ে তাঁকে ঘিরে ফেলে একদল সন্ত্রাসী। তাদের একজন কিরিচ দিয়ে কোপ দেয় করিমের ঘাড় ও মাথায়। রক্তাক্ত অবস্থায় করিম মাটিতে লুটিয়ে পড়তেই তাঁকে গুলি করে কয়েকজন। করিমের মৃত্যু নিশ্চিত হ
লেখক এসএম ইউসুফ উদ্দিন85K বার পড়া

মুহাম্মদ করিম বাজারে ঢুকতেই ৪-৫টি মোটরসাইকেল নিয়ে তাঁকে ঘিরে ফেলে একদল সন্ত্রাসী। তাদের একজন কিরিচ দিয়ে কোপ দেয় করিমের ঘাড় ও মাথায়। রক্তাক্ত অবস্থায় করিম মাটিতে লুটিয়ে পড়তেই তাঁকে গুলি করে কয়েকজন। করিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর মোটরসাইকেলে করেই ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা।
চট্টগ্রামের রাউজানে গতকাল বৃহস্পতিবার রাতে এভাবেই খুন করা হয় স্থানীয় যুবদল কর্মী মুহাম্মদ করিমকে। তাঁকে হত্যার এই বিবরণ প্রথম আলোকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।



