National
৫৮ বছর পর নির্মিত হতে যাচ্ছে নতুন জ্বালানি তেল শোধনাগার
দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগারটি ১৯৬৮ সালে তৈরি হয়। ৫৮ বছর পর অবশেষে শুরু হতে যাচ্ছে দেশের দ্বিতীয় ও সবচেয়ে বড় তেল শোধনাগার নির্মাণকাজ। ৩০ লাখ টন শোধন সক্ষমতার এ শোধনাগার চালু হলে দেশের ৪৫ থেকে ৫০ শতাংশ জ্বালানি তেল
লেখক নিজস্ব প্রতিবেদক37K বার পড়া

দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগারটি ১৯৬৮ সালে তৈরি হয়। ৫৮ বছর পর অবশেষে শুরু হতে যাচ্ছে দেশের দ্বিতীয় ও সবচেয়ে বড় তেল শোধনাগার নির্মাণকাজ। ৩০ লাখ টন শোধন সক্ষমতার এ শোধনাগার চালু হলে দেশের ৪৫ থেকে ৫০ শতাংশ জ্বালানি তেলের চাহিদা মেটানো যাবে। এতে ডিজেল, অকটেনের মতো পরিশোধিত জ্বালানি তেলের আমদানির পরিমাণ কমে আসবে, কমবে খরচ।
জ্বালানি বিভাগ সূত্র বলছে, তেল শোধনাগার নির্মাণ প্রকল্প বাস্তবায়নে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল অর্থায়ন নিশ্চিত করা। গতকাল বৃহস্পতিবার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সঙ্গে চুক্তি করেছে সরকার। চুক্তির অধীন এ প্রকল্পে ১০০ কোটি ডলার বা ১২ হাজার ৩০০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) অর্থায়ন করবে তারা। আগামী ২০৩০ সালের নভেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে।



